শোভাযাত্রা, আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় পটুয়াখালী সরকারি কলেজের হীরকজয়ন্তী উৎসব। হীরক জয়ন্তী উদযাপন পরিষদের আয়োজনে গতকাল শুক্রবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে একটি শোভাাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।
পটুয়াখালী সরকারি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আবদুর রবের সভাপতিত্বে হীরক জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. শাহজাহান মিয়া। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় রাজনৈতিক নেতারা, কলেজের সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীরা বক্তব্য দেন।
হীরকজয়ন্তী অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাস সাজানো হয় নানা রঙে। নতুন ও পুরনো শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস।
