কক্সবাজারের টেকনাফের লবণমাঠ থেকে ২ লাখ ৮৪ হাজার ৬১০ পিস ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে বিজিবি।
শনিবার সন্ধ্যায় এ তথ্য জানান টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
ফয়সল জানান, শনিবার ভোরে টেকনাফের ছ্যুরিখ্যাল ও নোয়াপাড়া বিএসসি পোস্টের মাঝমাঝি লবণমাঠ এলাকায় বিজিবির একটি দল টহল দিচ্ছিল। এ সময় তিন চোরাকারবারিকে বস্তা নিয়ে আসতে দেখে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু তারা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ৮ কোটি টাকা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
