রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে দাখিল করা ৭ প্রার্থীর মনোনয়নপত্রের মধ্যে বিভিন্ন কারণে তিনজনের মনোনয়ন বাতিল হয়েছে। আর চার প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও আওয়ামী লীগ মনোনীত মোস্তফা মুন্সি, বিএনপি মনোনীত মাহবুব আলম শাহিন, স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম মণ্ডল ও মোহাম্মদ আলী মিয়ার মনোনয়নপত্র বৈধ হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান এ ঘোষণা দেন।
