টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের নয় দিনেও উদ্ধার হয়নি অষ্টম শ্রেণির ছাত্র মারুফ সিকদার (১৪)। সে উপজেলার জামুর্কি ইউনিয়নের কদিমধল্যা গ্রামের আজমত আলী সিকদারের ছেলে ও কদিমধল্যার ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল ও কলেজের ছাত্র।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে মারুফ স্কুল থেকে বাড়ি ফিরে পোশাক পরিবর্তন করে কদিমধল্যা খেলার মাঠে বন্ধুদের সঙ্গে খেলতে যায়। তারপর থেকে সে নিখোঁজ। গত নয় দিন ধরে তাকে খোঁজ করেও পাওয়া যায়নি। মারুফের বাবা আজমত আলী গত রবিবার মির্জাপুর থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরি করেছেন। মির্জাপুর থানার ওসি সায়েদুর রহমান জানান, নিখোঁজ মারুফকে উদ্ধারের জন্য বিভিন্ন এলাকায় অনুসন্ধান চলছে।
