হিলিতে চাঁদাবাজির অভিযোগে এএসআই গ্রেপ্তার

আপডেট : ০৪ মার্চ ২০২০, ০২:০৯ এএম

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এএসআই শাহাদৎ হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে বগুড়া সদর থানা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এএসআই শাহাদৎ রাজশাহীর বাগমারার আকরাম হোসেনের ছেলে। তিনি ৪-এপিবিএন বগুড়ার নিশিন্দারায় কর্মরত ছিলেন।

হাকিমপুর থানার ওসি আবদুর রাজ্জাক আকন্দ জানান, গত সোমবার হাকিমপুর থানায় এক নারীর অভিযোগের ভিত্তিতে হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলামসহ পুলিশের একটি দল গতকাল রাতে বগুড়ায় অভিযান চালায়। এ সময় যে বিকাশ নাম্বারে টাকা নেওয়া হয়েছিল সেই বিকাশ নাম্বারের মালিককে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে বগুড়া সদর থানা থেকে গ্রেপ্তার করা হয় এএসআই শাহাদৎ হোসেনকে। পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি বগুড়া চতুর্থ এপিবিএনে এএসআই পদে কর্মরত। তাকে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ওই ঘটনায় আরও কয়েকজন পুলিশ সদস্য জড়িত বলেও জানিয়েছেন ওসি রাজ্জাক আকন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত