নোয়াখালীর বেগমগঞ্জে স্কুলে যাওয়ার পথে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশা যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। গুরতর আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার সকালে উপজেলার বেগমগঞ্জ-সোনাইমুড়ী সড়কে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মীর আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পলি মজুমদার (২৬) এবং তার দুই বছরের মেয়ে নিধি মজুমদার।
জানা গেছে, পলি তার চৌমুহানী এলাকার বাড়ি থেকে মেয়েকে নিয়ে অটোরিকশায় স্কুলে যাচ্ছিলেন।
বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন-অর-রশিদ জানান, সকাল ৯টার দিকে সেলিম মিয়ার দোকানের কাছে একটি কাভার্ডভ্যান একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দিয়ে পলি ও তার মেয়ে ঘটনাস্থলেই মারা যান।
অটোরিকশার অপর তিনযাত্রী গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।
