ভারতের সংসদ চত্বর থেকে ‘বন্দুকধারী’ আটক

আপডেট : ০৫ মার্চ ২০২০, ০৮:৪৫ পিএম

ভারতের রাজধানী দিল্লির সংসদ এলাকায় বন্দুকধারী এক ব্যক্তিকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার আট নম্বর গেট দিয়ে তিন রাউন্ড গুলিসহ ভেতরে ঢুকে পড়লে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ভারতীয় গণমাধ্যম এএনআই জানিয়েছে, অভিযুক্তের নাম আখতার খান।

তিনি ঠিক কী উদ্দেশ্যে বন্দুক নিয়ে সংসদ চত্বরে ঢুকলেন তা এখনো জানা যায়নি।

আখতারের দাবি, সংসদ চত্বরে ঢোকার আগে পকেট থেকে গুলি বের করে রাখতে তিনি ভুলে গিয়েছিলেন। পুলিশ অবশ্য এই দাবি আমলে নেয়নি। তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, ‘সংসদের ৮ নম্বর গেট দিয়ে আখতার খান নামে এক ব্যক্তি ঢুকে পড়েছিল। তার পকেটে তিন রাউন্ড গুলি-সহ একটি বন্দুক ছিল। পরে নিরাপত্তারক্ষীরা তাকে হাতেনাতে ধরে ফেলে। হেফাজতে নেওয়ার পর সে জানিয়েছে, ভুলে বন্দুক নিয়ে সংসদে ঢুকে পড়েছিল। ঘটনাটি আরও তদন্ত করে দেখা হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত