সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

আপডেট : ০৬ মার্চ ২০২০, ০৬:০৬ পিএম

সিদ্ধিরগঞ্জে ৮০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-জাহাঙ্গীর আলম ওরফে খাদেম (৩৫) ও তার ছেলে রাকিব হাসান (১৮)।

তারা নারায়ণগঞ্জ সদর থানার নগর খানপুর ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা।

শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৭টায় সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুর রাজ্জাক ও রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ২নং ঢাকেশ্বরী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের প্যান্টের পকেট থেকে ওই ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত