ভারতে পাচারের সময় সাতক্ষীরার কেঁড়াগাছি সীমান্তে বিজিবির পৃথক দুই অভিযানে ১২ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্ত থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়। আটক চোরাকারবারির নাম মোহাম্মদ কামরুজ্জামান ওরফে বুদু (৩৫)। তিনি কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্তবর্তী গ্রামের আবুল হোসেনের ছেলে। এ ছাড়া দুপুরে একই স্থান থেকে কাকডাঙ্গা বিজিবির অপর একটি টহলদল ২ পিস স্বর্ণের বার জব্দ করে।
অন্যদিকে, ফেনীতে ৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। গতকাল শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তবর্তী পরশুরাম উপজেলার বাউর পাথর এলাকা থেকে বারগুলো উদ্ধার করা হয়।
