লন্ডনের স্কুলে মেগান

নারীর জন্য নিরাপদ পরিবেশ তৈরি করুন

আপডেট : ০৮ মার্চ ২০২০, ১০:৪৬ পিএম

লন্ডনে শিক্ষার্থীদের সঙ্গে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছেন ডাচেস অব সাসেক্স মেগান। সেখানে তিনি শিক্ষার্থীদের নারী অধিকার বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান। গত শনিবার বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে, মেগান গত শুক্রবার লন্ডনের ডেনহ্যামের দি রবার্ট ক্লাক আপার স্কুল সফর করেন। সেখানে তিনি রবিবারের (গতকাল) নারী দিবস উপলক্ষে নারীর বিভিন্ন অর্জন বিষয়ে বক্তব্য দেন। শিক্ষার্থীদের উদ্দেশে মেগান বলেন, ‘এমন দিনে এখানে আসতে পেরে আমি গর্বিত। এ বছর দিবসটি উপলক্ষে কী বলব ভাবার সময় আমাদের কাছে নারীদের ভবিষ্যৎই গুরুত্বপূর্ণ মনে হয়েছে।’

রাজকীয় সম্মান ত্যাগ করে সাধারণের কাতারে মিশে গেছেন মেগান ও তার স্বামী প্রিন্স হ্যারি। আগামী ৩১ মার্চ এটি কার্যকর হবে। তার আগে সবশেষ রাজকীয় কর্মসূচিতে যোগ দিলেন মেগান। তাকে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।

এ সময় মেগান আরও বলেন, ‘তোমার জীবনে মা, বোন, বন্ধু-বান্ধবী রয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সবাই মিলে মূল্যবোধের পরিবেশ তৈরি করতে হবে। শুধু ৮ মার্চ নয়, সবাইকে বছরের প্রতিটি দিনই নারী দিবস অনুভব করতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত