ভৈরবে সড়কে নিহত অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার

আপডেট : ১০ মার্চ ২০২০, ১১:৪৪ এএম

কিশোরগঞ্জের ভৈরবে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কালিকাপ্রসাদ পুরান হাইওয়ে পুলিশ ফাঁড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নারীর পরনে ছিল কালো রঙের বোরকা ও কালো রঙের সালোয়ার কামিজ। তার পরিচয় শনাক্তে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন হাইওয়ে থানার উপপরিদর্শক মো. দেলোয়ার হোসেন।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতের যে কোনো সময় যানবাহনের ধাক্কায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে নারীর মৃত্যু হতে পারে বলে তার ধারণা।

মঙ্গলবার দুপুরে লাশের ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত