বেনাপোলে বিনা মূল্যে মাস্ক, হ্যান্ড ওয়াশ, ও টিস্যু বিতরণ কাস্টমসের

আপডেট : ১০ মার্চ ২০২০, ০৯:১১ পিএম

‌‘সচেতন থাকব, করোনার সঙ্গে লড়ব’ -এই স্লোগান সামনে রেখে করোনাভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করতে মঙ্গলবার দুপুরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে পাসপোর্ট যাত্রী, ইমিগ্রেশন পুলিশ, বিজিবি ও কাস্টমস কর্মকর্তাদের  মাঝে  বিনা মূল্যে  মাস্ক, জীবাণুমুক্তকরণ হ্যান্ড ওয়াশ, ও টিস্যুবক্স সরবরাহ করেন কাস্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরী।  

বেনাপোল কাস্টমস ক্লাবের সৌজন্যে করোনাভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করতে এই প্রথম এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কাস্টমস এর অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম, বন্দরের ডাইরেক্টর মামুন খান, বিজিবির কোম্পানি কমান্ডার আবদুল ওহাব, ইমিগ্রেশন পুলিশের ওসি মহসিন হোসেন, বেনাপোল প্রেসক্লাবের সভাপতি মহসিন মিলন, সহ সভাপতি বকুল মাহবুব, সাধারণ  সম্পাদক এম আর রহমান রাশু, বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নছির উদ্দিন ও বেনাপোল টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাজেদুর রহমান ও সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন পাপ্পু।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত