চাঁপাইনবাবগঞ্জে ২ জন কোয়ারেন্টাইনে

আপডেট : ১৩ মার্চ ২০২০, ১২:০২ এএম

চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাস প্রতিরোধের সতর্কতা হিসেবে দুজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরমধ্যে একজন ইতালি ও অপরজন ভারত থেকে সম্প্রতি দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সদর উপজেলার এক নারী চিকিৎসা শেষে ভারত থেকে ফিরেছেন এবং শিবগঞ্জ উপজেলার এক পুরুষ ফিরেছেন ইতালি থেকে। তাদের শরীরে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকায় বাড়তি সতর্কতা হিসেবে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত