জামালপুর

যাত্রীসেবার মান বৃদ্ধির দাবিতে ট্রেন অবরোধ

আপডেট : ১৪ মার্চ ২০২০, ১২:৩১ এএম

ঢাকা-জামালপুর রেল রুটকে ডাবল লাইনে উন্নীত করা, আন্তঃনগর জামালপুর এক্সপ্রেসের সময় পরিবর্তন, যাত্রীসেবার মান বৃদ্ধিসহ সারা দেশে রেলের সার্বিক উন্নয়নের দাবিতে রেল অভিযাত্রা, রেল অবরোধ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে ঢাকা থেকে জামালপুর পর্যন্ত আন্তঃনগর তিস্তা ট্রেনে  রেল অভিযাত্রা শেষে জামালপুর স্টেশনে ১৫ মিনিট তিস্তা ট্রেন অবরোধ করে রাখে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ), জামালপুর সমিতিসহ বেশ কয়েকটি সংগঠন।

এ সময় নাসফের কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমান ময়নার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, নাসফের সাধারণ সম্পদক মো. তৈয়ব আলী, পবার জামালপুর শাখার সাধারণ সম্পাদক ইউসুফ আলী, জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত