করোনাভাইরাস প্রতিরোধের সতর্কতা হিসেবে চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৬ জন ভারতীয় নাগরিকসহ ১৩৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে গেল চার দিনে ৩২ জন ভারতীয় নাগরিকসহ ২৩০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হলো।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, মোট ২৩০ জনের মধ্যে ৩২ জন ভারতীয় নাগরিকরা সোনামসজিদ স্থল বন্দর দিয়ে বাংলাদেশে ঢুকেছিলেন। এদিকে হোম কোয়ারেন্টাইনে থাকা বাংলাদেশিদের বেশির ভাগই সম্প্রতি ভারত থেকে দেশে ফিরেছেন। কয়েকজন ইতালি থেকে ফেরাও রয়েছেন।
করোনাভাইরাস প্রতিরোধের সতর্কতা হিসেবে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগ তাদের পর্যবেক্ষণ করছে।
