হিলি চেকপোস্টে আটকে পড়া ৬৬১ যাত্রী পারাপার

আপডেট : ১৬ মার্চ ২০২০, ০৯:০৬ পিএম

করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে বন্ধ রয়েছে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট। ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন কোনো যাত্রী পারাপার করা হচ্ছে না। তবে আমদানি-রপ্তানি বাণিজ্যের পাশাপাশি দুই দেশের অভ্যন্তরে আটকে পড়া যাত্রীদের পারাপার অব্যাহত রয়েছে।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, জরুরি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত বাংলাদেশে আটকে পড়া ১৫৯ ভারতীয় নিজ দেশে গেছেন। বিপরীতে ভারতে আটকে পড়া ৫০২ জন বাংলাদেশে এসেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত