করোনা আক্রান্ত সন্দেহে সোনারগাঁয়ে যুবক আটক

আপডেট : ১৭ মার্চ ২০২০, ০২:২০ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নের ভৈরবদী গ্রামে বেড়াতে আসা ইতালিপ্রবাসী যুবককে করোনা আক্রান্ত সন্দেহে আটক করে ঢাকায় প্রেরণ করেছে সোনারগাঁ থানা-পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কুমিল্লার দাউদকান্দি উপজেলার স্বপহাম গ্রামের হরিদাস মিয়ার ছেলে সিঙ্গাপুর প্রবাসী জগন্নাথ ( ৩৭) নামের এক যুবক সোনারগাঁয়ের ভৈরবদী গ্রামে তার আত্মীয় হরি কিশোরের বাড়িতে বেড়াতে আসেন। তিনি গত ১ মাস আগে ছুটিতে দেশে এসেছেন।

ওই যুবক সোনারগাঁয়ে বেড়াতে এসে অবাধে চলাফেরা করছিলেন। স্থানীয় লোকজন তাকে অবাধে চলাফেরা করা নিষেধ করলে তিনি তা অমান্য করে।

পরে এলাকাবাসী তার করোনাভাইরাস রয়েছে সন্দেহে হরি কিশোরের বাড়ি ঘেরাও করে।

খবর পেয়ে সোনারগাঁ থানা-পুলিশ ওই যুবককে আটক করে রাজধানী ঢাকার মহাখালীতে প্রেরণ করে।

এলাকাবাসীর অভিযোগ, দু’তিন দিন ধরে ওই যুবক এলাকায় অবাধে চলাফেরা করছিলেন। ওই যুবককে এলাকাবাসী বাধা দিলে তিনি অমান্য করে অবাধে চলাফেরা করছিলেন। এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে হরি কিশোরের বাড়িটি ঘিরে রাখে। পুলিশ তাকে আটক করে ঢাকায় নিয়ে যায়।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, এক যুবক সোনারগাঁওয়ে বেড়াতে আসলে এলাকাবাসী করোনা সন্দেহে পুলিশে খবর দেয়। পুলিশ ওই যুবককে ঢাকায় পরীক্ষার জন্য নিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত