আজ এ বসন্তে আম্র কাননে শুধু মুকুল নয়
যেন বকুল ফুলও ঝরছে
বয়ে চলা পদ্মা, মেঘনা যমুনা মধুমতি অশ্রু সজল জলে
বয়ে চলে বঙ্গবন্ধু তোমায় ভালোবেসে।
সব ফুল মিলে সব ঋতু হেসে একাকার হয়ে গেছে
যেন কিছু নয় তুমি জন্মেছ এ দেশে।
শতবর্ষ পূর্বে তুমি জন্মেছিলে এই টুঙ্গিপাড়া গ্রামে
কে জানত তোমার রঙ্গের ফেনিনে মজলুম নেতা বীর তিতুমীর
কাজী নজরুল বইছে।
বড় বড় ত্যাগী শহীদ হয়েছে ধর্মের পদতলে
তুমি কম কিসে? তুমিওতো এগিয়ে এসেছ
সাত কোটি মানুষের ভাষাকে বাঁচাতে
তুমি বুঝেছিলে এ ভাষা বিধাতার দান তাই
ভাষাকে বাঁচাতে হবে।
নীল গগনে মাঝে মাঝে আল্লাহর নাম ভেসে উঠে
মনে হয় যেন ফেরেশতারা তোমার জন্য দোয়া।
হে বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি
তোমায় মোরা শ্রদ্ধার নামে স্মরণ করি।
