ব্রিটিশ সরকারের করোনা উপদেষ্টাই আক্রান্ত

আপডেট : ১৮ মার্চ ২০২০, ০৫:৩৯ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হলেন ব্রিটিশ সরকারের ভাইরাসটি নিয়ে এক উপদেষ্টা নেইল ফার্গুসন। তিনি নিজেই টুইটার পোস্টে বিষয়টি জানিয়েছেন।

সিএনএন জানায়, যুক্তরাজ্যে করোনাভাইরাস মোকাবিলায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রতি এক বৈঠকে ছিলেন

এক পোস্টে বুধবার ফার্গুসন জানান, গতকাল থেকে তার মধ্যে শুকনো কাশি হচ্ছে। শারীরিক অবস্থা ভালো হলেও নিজ থেকেই তিনি আইসোলেশনে গেছেন। তবে আজকে থেকে প্রবল জ্বরে ভুগছেন তিনি।

তিনি বলেন, ‘গত কয়েক সপ্তাহে অনেক বৈঠকে অংশ নিয়েছি আমি। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা আমার অনেক সহযোগী সরকারি সেসব বৈঠকে ছিলেন। তাদের মধ্যেও এমন উপসর্গ দেখা দিয়েছে।’

তবে সর্বশেষ ১২ ঘণ্টায় তার মধ্যে কোনো ধরনের উপসর্গ দেখা যায়নি। ফলে সহযোগীদের থেকে ভাইরাস সংক্রমণ হয়েছে, এমনটা তিনি মনে করেন না।

এদিকে যুক্তরাজ্যে এক হাজার ৯৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৭১ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত