ফ্রান্সে ১০ লাখ মাস্ক পাঠাচ্ছে চীন

আপডেট : ১৮ মার্চ ২০২০, ১০:১৯ পিএম

চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমে এসেছে। ভাইরাসটির বিরুদ্ধে কঠিন লড়াইয়ে অভিজ্ঞ বেইজিং এখন আক্রান্ত অন্য দেশগুলোকে সহায়তা করছে।

সিএনএন জানায়, বুধবার চীন থেকে বিপুল পরিমাণ স্বাস্থ্য সামগ্রী ফ্রান্সে পৌঁছেছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ বিষয়টি নিশ্চিত করেছে।

এ ছাড়া চীন ফ্রান্সকে দশ লাখ মাস্ক দিচ্ছে। বৃহস্পতিবার দ্বিতীয় দফা সহায়তা পৌঁছানোর আশা করছেন তিনি।

করোনার উটপত্তিস্থল চীনের হবেই প্রদেশের উহানে সহায়তা পাঠিয়েছিল ফ্রান্স। এর মধ্যে চীনে করোনা নিয়ন্ত্রণে আসলেও সংক্রমণ ঘটেছে ইউরোপে। ফলে এবার ফ্রান্সের পাশে দাঁড়িয়েছে বেইজিং।

ফ্রান্সে করোনা আক্রান্ত হয়েছে ৭ হাজার ৬৯৬ জন। এর মধ্যে মারা গেছে ১৪৮ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত