আপনি হয়তো মেকআপ করতে পছন্দ করেন। কিন্তু এমন অনেক সময় আছে যখন আপনার মেকআপ করা উচিত নয় কিংবা করলে ত্বকের ক্ষতি হতে পারে। যেমন ধরুন আপনি কাঁচাবাজার করতে যাচ্ছেন এমন সময় আপনার মেকআপ কিংবা মাশকারা না পরাই ভালো। এসব ভিড়ের মধ্যকার ধুলাবালি আপনার ত্বকের ক্ষতি করে সংক্রমণ বাড়িয়ে দিতে পারে। এছাড়া ত্বকের নানা ধরনের সংক্রমণের সময়ও আপনার মেকআপ থেকে বিরত থাকা উচিত। তাই কোন কোন সময় মেকআপ করা থেকে বিরত থাকবেন জেনে নিন।
যখন জিমে যাচ্ছেন : জিমে যাওয়ার সময় ভারী ফাউন্ডেশন ব্যবহার করে মেকআপ করা থেকে বিরত থাকতে হবে। ব্যায়ামের সময় মেকআপে ত্বকের কার্যকারিতা পরিবর্তন হয়। অনুশীলনের সময় ত্বকে ঘাম হয়। এই সময় যদি ত্বকে মেকআপ থাকে তবে তা মুখের লোমকূপ বন্ধ করে দেবে। ঘাম হবে না। এর ফলাফল ব্রণের সংক্রমণ। তবে ব্যায়াম করার সময় হাইড্রেটিং লিপ বাম এবং জেলভিত্তিক ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।
সাঁতার কাটার সময় এবং পরে : সাঁতার কাটার সময় পানিরোধী সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। যদি সাঁতারের সময় আপনার ত্বকে মেকআপ থেকেও থাকে তবে ত্বকের তত ক্ষতি করবে না। সাঁতার কাটার সময় মেকআপ করলে পানিতে ত্বক এবং ক্লোরিনের মধ্যে বাধা হিসেবে কাজ করতে পারে। আবার সাঁতার শেষে আপনার মুখ পুরোপুরি পরিষ্কার না করে সাঁতারের পরে মেকআপ করলে ত্বকের প্রদাহ যেমন বাড়বে তেমনি সংক্রমণের আশঙ্কা তৈরি হবে। তাই মেকআপ করার আগে মুখ মৃদু ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে।
ত্বকের কোনো সংক্রমণ থাকলে : আপনার ত্বকে যদি কোনো ধরনের সংক্রমণ কিংবা ব্রণ থাকে তবে তা ঢাকতে আপনি হয়তো মেকআপ করতে পারেন। এই মেকআপ আপনার ত্বকের সুস্থতাকে দীর্ঘায়িত করবে। ত্বকে ব্রণ আরও বাড়তে পারে। এছাড়া মেকআপ সামগ্রীগুলোতে জীবাণু ছড়িয়ে পড়তে পারে। পরবর্তী সময়ে ত্বকও আবার আক্রান্ত হতে পারে। তাই এই সময়গুলোতে মেকআপ করা থেকে বিরত থাকুন।
হেয়ার রিমুভার ব্যবহারের আগে : আপনি যদি লেজার হেয়ার রিমুভার ব্যবহার করা কথা ভেবে থাকেন_ তাহলে তিন থেকে চার দিনের জন্য আপনার ত্বকে মেকআপ করা থেকে বিরত থাকুন। মনে রাখতে হবে, এই তিন চার দিন আপনার ত্বকের স্বস্তি দরকার। মেকআপ না করলে ত্বকের লোম লেজারের মধ্যে কোনো বাধা তৈরি করবে না। লেজার হেয়ার রিমুভার সহজে ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনার ত্বকও সংবেদনশীল হয়ে উঠবে। পরবর্তী সময়ে মেকআপও আপনার ত্বকে ভালো বসবে।
