বিদেশ ফেরৎ ২২২৮ জন, কোয়ারেন্টাইনে ৪৩

আপডেট : ১৯ মার্চ ২০২০, ০৭:২২ পিএম

সুনামগঞ্জে বিভিন্ন উপজেলায় গত ১ মার্চ থেকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, সৌদি আরব, উমানসহ বিভিন্ন দেশ থেকে আসা দুই হাজার দুই শত ২৮ জন প্রবাসী দেশে ফিরলেও হোম কোয়ারেন্টাইনে আছেন মাত্র ৪৩ জন।

সুনামগঞ্জে স্বাস্থ্যবিধি মানছেন না বিভিন্ন দেশ থেকে ফেরা এসব বাংলাদেশি নাগরিকেরা। এ কারণে জেলাজুড়ে বাড়ছে করোনার ঝুঁকি।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই বিষয়ে করণীয় নির্ধারণ সংক্রান্ত জরুরি সভায় প্রবাসীদের প্রাতিষ্ঠানিক হিসাব ও কোয়ারেন্টাইনে আনার সিদ্ধান্ত দেওয়ার জন্য মন্ত্রণালয়ে জরুরিভাবে প্রস্তাবনা পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ্‌ এমপি, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. শামছুদ্দিন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্‌ত প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত জেলার ১১ উপজেলা ও এক থানা এলাকায় ২২৮৮ জন প্রবাসী দেশে ফিরেছেন। এর মধ্যে হোম কোয়ারেন্টাইনে আছেন ৪৩ জন।  

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, সভার সিদ্ধান্ত অনুযায়ী আজই প্রবাসীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আনতে প্রতি উপজেলায় একটি এবং অধিক প্রবাসী অধ্যুষিত এলাকায় একাধিক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন খোলার নির্দেশনা চেয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে বলে উপস্থিত সকলকে জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত