ফটিকছড়িতে ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ

আপডেট : ১৯ মার্চ ২০২০, ১০:৫৪ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে সন্ত্রাসী হামলায় এক ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ হয়েছেন। গত বুধবার রাতে উপজেলার বহরম পাড়ায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সোহরাব হোসেন সৌরভ (২৯) ফটিকছড়ির ২১ নম্বর খিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির জামে মসজিদের সামনে ইউপি সদস্য নাঈমের সঙ্গে কথা বলছিলেন সোহরাব। এ সময় ১০-১২ জন সন্ত্রাসী ভারী অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। তারা চেয়ারম্যানকে তুলে নেওয়ার চেষ্টা করে। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। সোহরাবকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এলাকাবাসী। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে চেয়ারম্যানের ওপর হামলার খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাস্তায় এসে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত