ভৈরব ও হিলিতে করোনাভাইরাস প্রতিরোধে কমিটি

আপডেট : ২০ মার্চ ২০২০, ১১:২৪ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধ ও উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পৌর মেয়রের অফিসকক্ষে এ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার মেয়র, মুক্তিযোদ্ধা ফখরুল আলম আক্কাছের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সকল পৌর কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর, পৌরসভার সচিব, কর্মকর্তা-কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় মেয়র ফখরুল আলম আক্কাছকে সভাপতি ও সচিব মো. দুলাল উদ্দিনকে সদস্য সচিব করে প্রতিরোধ কমিটি গঠন করা হয়। গঠিত এই কমিটি করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলায় সরকার নির্দেশিত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবে।

অপরদিকে, দিনাজপুরের হাকিমপুরের হিলিতে গতকাল শুক্রবার বিকেলে করোনাভাইরাস প্রতিরোধে সভা করেছে উপজেলা কমিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত