করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে গণজমায়েতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু রাজশাহী নগরীর ভদ্রা এলাকায় আতর আলী নামে এক ব্যক্তি তার ছেলের সুন্নতে খতনার জন্য বিরাট আয়োজন করেছিলেন। আমন্ত্রণ জানানো হয়েছিল প্রায় ৪০০ অতিথি। গতকাল শুক্রবার এমনই একটি অনুষ্ঠান পুলিশ প- করে দিয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, গণজমায়েতে নিষেধাজ্ঞা থাকার পরও সুন্নতে খতনার বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। শুক্রবার সকাল থেকে চলছিল রান্নাবান্নার কাজ। প্যান্ডেলের নিচে অতিথিদের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু করোনা আতঙ্ক বিরাজ করায় এ নিয়ে স্থানীয়দের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। তাই কেউ পুলিশে খবর দেন। পরে দুপুর ১২টার দিকে নগরীর তালাইমারি পুলিশ ফাঁড়ির একটি দল অনুষ্ঠান বন্ধ করে দেয়।
