টাঙ্গাইলের মির্জাপুরে যুবলীগ কর্মী বাবুল সিকদারের আত্মহত্যার প্ররোচনাকারীদের আইনের আওতায় এনে বিচার দাবি করেছে তার পরিবার। গত বৃহস্পতিবার রাতে বাবুলের পরিবারের সদস্যরা মির্জাপুর প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের কাছে এ দাবি তুলে ধরেন।
এ সময় বাবুলের বাবা মোতালেব সিকদার, ছোট ভাই শাহিন সিকদার, ছেলে হৃদয় সিকদার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাবেক ভিপি আবু সাইদ মিয়া, উপজেলা ক্লিনিক মালিক সমিতির সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম সরকার ও বাবুলের চাচাসহ আত্মীয়রা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার রাতে বাড়ির পাশে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে যুবলীগ কর্মী বাবুল সিকদার। আত্মহত্যার আগে বাবুল সিকদার তার ফেইসবুক আইডিতে ‘আমাকে বাঁচতে দিল না গেরেজ মাসুদ ও তার ভাগ্নে শামীমসহ কয়েকজনের নাম উল্লেখ করে একটি স্ট্যাটাস দেয়।’
