ভাইবারে একসঙ্গে ২০ জনের ভিডিও কল

আপডেট : ২১ মার্চ ২০২০, ১২:২৪ এএম

করোনার দিনগুলোতে বাড়িতে বসে কাজ করছেন, তাদের কষ্ট কমাতে এগিয়ে এলো ভাইবার। একসঙ্গে সর্বোচ্চ ২০ জনের সঙ্গে ভিডিও কল করার সুযোগ চালু করেছে কোম্পানিটি।  একসঙ্গে ২০ জন কথা বলতে কোনো ঝামেলা পোহাতে হবে না ব্যবহারকারীদের। এখনের মতোই বন্ধুদের নাম নির্বাচন করলেই তাদের কাছে ভিডিও কলে যোগ দেওয়ার আমন্ত্রণ বার্তা চলে যাবে।

আগ্রহীরা সম্মতি দিলেই সরাসরি গ্রুপ ভিডিও কলে যোগ দিতে পারবেন। নতুন এ সুবিধার পাশাপাশি ২০০ মেগাবাইট পর্যন্ত ফাইল সরাসরি বিনিময় করা যাবে ম্যাসেজিং অ্যাপটিতে। ফলে যেকোনো প্রতিষ্ঠান আরও বেশি কর্মীর সঙ্গে ভার্চ্যুয়াল মিটিং করতে পারবে। ভাইবারে কথা বলা এমনিতে নিরাপদ। প্রাইভেসি থাকে বেশ সুরক্ষিত। একসঙ্গে বেশি মানুষকে ভিডিও কলের সুবিধা দেওয়ার জন্য নিরাপত্তাব্যবস্থার উন্নতির পাশাপাশি আরও গতিময় সুবিধা ও আগের কিছু বাগ ফিক্সড করেছে কোম্পানিটি। ইতিমধ্যে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের কাছে পৌঁছে গেছে এই আপডেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত