জামালপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হাসান (২১) নামে এক যুবককে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুরে পৌর এলাকার পাথালিয়া গুয়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জামালপুর সদর থানার ওসি মো. সালেমুজ্জামান জানান, গতকাল দুপুরে শহরের পাথালিয়া গুয়াবাড়িয়া গ্রামের মাঠে ক্রিকেট খেলা চলছিল। এ সময় গ্রামের কাঠমিস্ত্রি মো. আনিসের ছেলে হাসান ও একই গ্রামের মুক্তি মাহবুবের ছেলে হৃদয় (১৮) মাঠের বাইরে বসে খেলা দেখছিলেন। এ সময় খেলাকে কেন্দ্র করে হাসান ও হৃদয়ের মধ্যে বাগবিত-া হয়। একপর্যায়ে হৃদয় ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে হাসানের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে গুরুতর আহত হয় তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় হাসানের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
