সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে খাগড়াছড়িতে করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যুর গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত তিনজনকে জেল হাজতে পাঠানো হয়েছে।
রবিবার সকালে গ্রেপ্তারকৃতদের খাগড়াছড়ি আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
শনিবার বিকেলে ও রাতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে জেলার মানিকছড়ি ও দীঘিনালা থেকে এ তিনজনকে আটক করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- মানিকছড়ির আমির হোসেন, দীঘিনালার সুজন দাশ ও মিন্টু চৌধুরী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি পুলিশ সুপার আব্দুল আজিজ গুজবে কান না দিয়ে সকলকে করোনা ভাইরাস বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন।
