করোনায় মৃত্যুর গুজব ছড়ানোয় খাগড়াছড়িতে ৩ জন জেলহাজতে

আপডেট : ২২ মার্চ ২০২০, ০৭:৪৬ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে খাগড়াছড়িতে করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যুর গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তিনজনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

রবিবার সকালে গ্রেপ্তারদের খাগড়াছড়ি আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। শনিবার বিকেলে ও রাতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে জেলার মানিকছড়ি ও দীঘিনালা থেকে তিনজনকে আটক করে। তারা  হচ্ছেন, মানিকছড়িতে আমির হোসেন, দীঘিনালায় সুজন দাশ ও মিন্টু চৌধুরী।

রবিবার সকালে এ বিষয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার আবদুল আজিজ তার দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন গুজবে কান না দিয়ে সবাইকে করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে সচেতন হওয়ার পরামর্শ দেন। করোনা প্রতিরোধে জনগণকে সচেতন করার জন্য পুলিশ প্রশাসন কাজ করছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত