লঞ্চ থেকে নদীতে পড়ে শিশু নিখোঁজ

আপডেট : ২২ মার্চ ২০২০, ০৮:০০ পিএম

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের অদূরে পদ্মা নদীতে রবিবার সকালে লঞ্চ থেকে পড়ে গিয়ে এক শিশু নিখোঁজ রয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে শিমুলিয়া ঘাটের ১ নম্বর ফেরিঘাটের অদূরে লঞ্চ থেকে শিশুটি পড়ে নিখোঁজ হয়।

নিখোঁজ শিশু ফারিহা আক্তার (১২) গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকার ফারুক হোসেনের মেয়ে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুর সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের ডুবুরি দল শিশুটিকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, শিশু ফারিহা তার খালা ও নানির সঙ্গে কাঁঠালবাড়ী ঘাট থেকে এমভি সজল-৩ নামে লঞ্চে করে শিমুলিয়া ঘাটে আসছিল। পথে শিমুলিয়া ১ নম্বর ফেরিঘাটের অদূরে আকস্মিকভাবে লঞ্চ থেকে ফারিহা নদীতে পড়ে যায়। বাগেরহাটের মুলারহাট থেকে গাজীপুরের টঙ্গীতে নিজ বাড়িতে ফিরছিল শিশু ফারিহা ও তার স্বজনরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত