বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ঢাকেশ্বরী আবাসিক এলাকায় এক ব্যক্তির করোনাভাইরাস পাওয়া গেছে বলে জানা গেছে। আবাসিক এলাকার পরিবেশ কমিটির পক্ষ থেকে সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ওই এলাকার সবাইকে ১৪ দিন নিজ নিজ বাসায় অবস্থান করতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে পরিবেশ কমিটির সভাপতি অধ্যাপক ড. প্রাণ কানাই সাহা এবং সদস্য সচিব ড. আ ফ ম সাইফুল আমিন স্বাক্ষর করেন।
বাংলাদেশে এ পর্যন্ত ৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে তিনজনের।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তারা।
