ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে ২ যুবক গ্রেপ্তার

আপডেট : ২৪ মার্চ ২০২০, ০৮:১৩ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গুজব ছড়ানোর দায়ে শহীদুল ইসলাম রাসেল (১৯) ও আবদুল আহাদ (২২) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাদের বিরুদ্ধে  আইসিটি আইনে মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়।  

জেলা গোয়েন্দা পুলিশের ওসি এনএম নুরুজ্জামান জানান,  সোমবার ফেসবুকে ‌‘ফেনীর আয়না’ ও ‌‘ফেনীর প্রহর’ নামের গ্রুপে জেলা পুলিশের এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে একটি ভুয়া খবর প্রকাশ করে। বিষয়টি পুলিশ বিভাগের নজরে এলে এ বিষয়ে তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ।

তদন্তকারী কর্মকর্তারা জানান, সোমবার আবু তাহের নামের একটি ফেসবুকে অ্যাকাউন্ট থেকে ফেনীর আয়নার অ্যাডমিন আহাদ ও ফেনীর প্রহরের অ্যাডমিন রাসেল যাচাই-বাছাই না করে জেলা পুলিশের বিরুদ্ধে একটি গুজবটি গ্রুপে প্রচার করে। পুলিশ গ্রুপের অ্যাডমিনদেরকে কৌশলে ডেকে এনে আটক করে।

পরে ডিবির এসআই কাজী গোলাম মহিউদ্দিন বাদী হয়ে আইসিটি আইনে তিনজনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন। মূল পোস্টকারী আবু তাহের পলাতক রয়েছে।

গ্রেপ্তারকৃত রাসেল ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মঠবাড়িয়া এলাকার নজিব উদ্দিন ভূঞা বাড়ির কবির আহম্মদের ছেলে ও আহাদ কাজীরবাগের আবদুল রশিদ কাজী বাড়ির আবদুর রহমানের ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত