করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণজমায়েত না করার আদেশ অমান্য করায় নওগাঁর মহাদেবপুর উপজেলায় ১৫ জনকে জরিমানা করেছে প্রশাসন।
শুক্রবার বিকেলে উপজেলার মাছের মোড়, মডেলের মোড়, বকের মোড়, শিবগঞ্জ মোড় এলাকায় জনসমাগম ও দল বেঁধে আড্ডা দেয়ার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৫ জনকে ৮০০০ টাকা জরিমানা করেন।
মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, করোনাভাইরাসের বিষয়ে মানুষের মাঝে সচেতনতামূলক প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে আড্ডা ও গণজমায়েত না করার জন্য জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে। একাধিকবার সতর্ক করা হলেও তা না মানায় ১৫ জনকে ৮০০০ টাকা জরিমানা করা হয়েছে।
