সিলেট নগরীর রায়নগরে ছুরিকাঘাতে শাহিন ইসলাম (২৫) নামের এক যুবক খুন হয়েছেন।
শনিবার বিকালে নিজ বাসার কাছে এ ঘটনা ঘটে। নিহত শাহিন রায়নগরের বসুন্ধরা এলাকার ৫ নম্বর বাসার মুক্তাদির মিয়ার ছেলে।
সিলেট কতোয়ালি থানার ওসি সেলিম মিয়া শাহিনের ভাইকে উদ্ধ…ত করে জানান, পাড়ার কয়েক যুবকের সঙ্গে টাকা-পয়সার লেনদেন নিয়ে ঝামেলা ছিল। এর জেরে ওই যুবকরা শাহিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। তার চিৎকারে লোকজন এগিয়ে এলে যুবকরা দৌড়ে পালিয়ে যায়। গুরুতর আহত শাহিনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শাহিনের পিঠে ছুরির দুইটি আঘাত রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদ‡ন্তর জন্য লাশ ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ওসি আরও জানান, নিহত শাহিন পেশায় অটোরিকশা চালক। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে।
