করোনাভাইরাসজনিত কারণে গণপরিবহনসহ যাবতীয় যানবাহন বন্ধ হয়ে যাওয়ায় ফরিদপুর শহরে আটকা পড়েছিলেন নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নওগাঁসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ১৯৮ দিনমজুর। ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করেন চলমান পরিস্থিতির কারণে কাজও বন্ধ হয়ে যায় তাদের। সবাই জড়ো হয়েছিলেন ফরিদপুর শহরতলীর নূরু মিয়া বাইপাস এলাকার ব্রাহ্মণকান্দা এলাকায়। সেখানে নির্মাণাধীন কয়েকটি দোকানে ও গাছতলায় কাটছিল তাদের রাত। কাজ না পাওয়ায় হাতে কোনো টাকা-পয়সা ছিল না। টাকা থাকলেও উপায় ছিল না কিনে কিছু খাওয়ার, কেননা সব খাবার হোটেলও বন্ধ।
×
