করোনা: যশোরে কিশোরীর নমুনা আইইডিসিআরে

আপডেট : ২৯ মার্চ ২০২০, ০৩:৫১ পিএম

যশোরে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক  কিশোরীর নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ। সর্দি-জ্বরে আক্রান্ত ওই কিশোরীকে রাখা হয়েছে যশোর ২৫০ শয্যা হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলিপ কুমার রায় জানান, যশোরের চৌগাছা উপজেলার ১৬ বছর বয়সী ওই কিশোরী ঠান্ডা সংক্রান্ত রোগে হাসপাতালে ভর্তি হয়। কিন্তু তার অসুস্থতার উপসর্গগুলো সন্দেহজনক হওয়ায় নিশ্চিত হওয়ার জন্য ঢাকায় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআরে) পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ওই কিশোরী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এদিকে সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, যশোরে গত ২৪ ঘণ্টায় ১০৬ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, যশোরে করোনার প্রাদুর্ভাব রোধে ৩০২ জন চিকিৎসক ও ৩২৫ জন সেবিকা প্রস্তুত রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত