১১৮৫ জনের করোনা পরীক্ষা করেছে আইইডিসিআর

আপডেট : ৩০ মার্চ ২০২০, ০১:১০ এএম

দেশে গতকাল রবিবার সকাল পর্যন্ত ১ হাজার ১৮৫ জনের কারেনাভাইরাস (কভিড-১৯) পরীক্ষা করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এদের মধ্যে ৪৮ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া গতকাল রবিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ১০৯ জনের করোনা পরীক্ষা করলেও কোনো রোগী শনাক্ত হয়নি। এছাড়া এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

অধিদপ্তর জানায়, গত ২৮ মার্চ সরকারের স্বাস্থ্য বাতায়নে ৪৪ হাজার ২২টি ফোনকল এসেছে। আর ওইদিন পর্যন্ত করোনাভাইরাস সংক্রান্ত মোট ফোনকল এসেছে ৪ লাখ ২ হাজার ২৩৬টি, সরকারের ৩৩৩ নম্বরে ২৮ মার্চ পর্যন্ত ২৪ ঘণ্টায় ফোনকল এসেছে ২ হাজার ৬২৯টি আর মোট ফোনকল এসেছে ২৬ হাজার ১২২টি, আইইডিসিআরের হটলাইনে ২৮ মার্চ পর্যন্ত ২৪ ঘণ্টায় ফোনকল এসেছে ২ হাজার ৭১২টি আর মোট ফোনকল এসেছে ৬০ হাজার ৩২৫টি। ২৮ মার্চ পর্যন্ত ২৪ ঘণ্টায় সবগুলো নম্বরে করোনাভাইরাস সংক্রান্ত ফোনকল এসেছে ৪৯ হাজার ৩৬৩টি আর ওইদিন পর্যন্ত সর্বমোট ফোনকল এসেছে ৪ লাখ ৮৮ হাজার ৬৮৩টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত