করোনা মোকাবিলায় পুলিশ পরিচয়ে চাঁদাবজি

আপডেট : ৩০ মার্চ ২০২০, ০৮:২০ পিএম

ঢাকার ধামরাইয়ে করোনা মোকাবিলায় দোকানপাট বন্ধসহ জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনার সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা। পুলিশ পরিচয়ে বিভিন্ন দোকানপাটে চাঁদাবাজি ও ভাঙচুর চালাচ্ছে তারা। গত রবিবার রাতে সাভারের যাদবপুর ইউনিয়নের গুমগ্রাম বাজার থেকে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এমন অভিযোগে তাদের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আটকরা হলো- ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের আনালিয়া খোলা গ্রামের আশিকুর রহমান (২২) ও মিঠু মিয়া (২৫)। তারা দুজনই শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে পুলিশ পরিচয়ে দোকানপাটে ভাঙচুর ও ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এছাড়াও চক্রটির তিন সদস্য পলাতক রয়েছে। তারা বিভিন্ন দোকান থেকে ৩২ হাজার টাকা চাঁদা আদায় করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। খুব শিগগিরই বাকিদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত