নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় একটি বাড়িতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৮ মাসের শিশুর পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মা ফেরদৌসি বেগম (৩০)।
মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে ২৭ মার্চ ভোরে বিস্ফোরণে গৃহবধূর ৮ মাস বয়সী শিশু আহাম্মদ ঘটনাস্থলেই নিহত হয়।
এ ঘটনায় গুরুতর আহত শিশুটির বাবাসহ আরও দুই ভাই-বোন আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত গৃহবধূ বাবুরাইল বটতলা এলাকার স্থানীয় ইট-বালুর ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের স্ত্রী।
ওই এলাকার সড়কের নিচে গ্যাস পাইপের লিকেজ থেকেই তোফাজ্জল হোসেন বাড়ির সেপটিক ট্যাংকের বিস্ফোরণ হয়েছে। তাদের পাশের একটি বাড়ির সেপটিক ট্যাংকও বিস্ফোরণ হয়েছে। তবে কেউ হতাহত হননি।
