ভৈরবে সামাজিক দূরত্ব না মানায় ২৬ জনকে জরিমানা

আপডেট : ০১ এপ্রিল ২০২০, ০৬:৫৬ পিএম

ভৈরবে সামাজিক দূরত্ব না মানায় ২৬ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে।

বুধবার তিনি পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, করোনাভাইরাসের মহামারী ঠেকাতে দেশব্যাপী সরকারি সিদ্ধান্তের সামাজিক দূরত্ব ভেঙে এসব ব্যক্তি বাড়ির রাস্তাঘাটে অবাধে চলাচল করায় ২৬ ব্যক্তিকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, এখন থেকে দিনভর এমন অভিযান শহর ও গ্রামাঞ্চলে অব্যাহত থাকবে। বিশেষ প্রয়োজন ছাড়া যাকে ঘরের বাইরে পাওয়া যাবে, তাকেই জরিমানা করা হবে। লোকসমাগম করে আড্ডা দিলেই জরিমানাসহ অন্যান্য দণ্ড দেওয়া হবে।

উল্লেখ্য, দু-তিন দিন ধরে ভৈরবের শহর এলাকাসহ গ্রামাঞ্চলের পথেঘাটে লোকজনের অবাধ যাতায়াত দেখা যাচ্ছে। লোকজন সরকার ঘোষিত সামাজিক বিচ্ছিন্নতা না মেনে অবাধে চলাচল করছে। এতে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বেড়ে গেছে এই জনপদে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত