গুজব ছড়ানোয় ২ ইমামসহ ছয়জনকে জরিমানা

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ০১:০০ এএম

বরিশালে করোনা নিয়ে মসজিদের মাইকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর দায়ে মসজিদের দুই ইমামসহ ছয়জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে এক মাসের কারাদন্ডের আদেশও দেয় আদালত।

গতকাল বুধবার দুপুরে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের ভ্রাম্যমাণ আদালত ওই দন্ড ঘোষণা করে।

গৌরনদীতে করোনাভাইরাস সম্পর্কে মসজিদের মাইকে ও ফেইসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, বার্থী কলেজের শিক্ষক সালমা আক্তার, বানিয়াছড়ি মসজিদের ইমাম আবদুল কাদের, উত্তর বিজয়পুর মসজিদের ইমাম হাসান আল-মামুন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট সিরাজুল ইসলাম ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা দিপালী দেবনাথকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

গতকাল দুপুরে গৌরনদী থানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ভ্রাম্যমাণ আদালত বসান। ওই আদালত মসজিদের দুই ইমাম ও দুই শিক্ষকসহ ছয়জনকে ২৫ হাজার টাকা করে জরিমানা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত