আত্রাইয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ০১:০১ এএম

নওগাঁর আত্রাই উপজেলার নদীতে ডুবে অমৃত নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার ভবানীপুর পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া অমৃত উপজেলার ভবানীপুর গ্রামের শ্রী শংকরের ছেলে।

শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে অমৃত তার নানার সঙ্গে আত্রাই নদীতে গরুর ঘাস ধোয়ার জন্য যায়। অমৃতকে নদীর ধারে রেখে ঘাস ধোয়ার জন্য নদীতে নামে তার নানা। কিছুক্ষণ পর পেছনে তাকিয়ে তিনি দেখতে পান অমৃত সেখানে নেই। তারপর খোঁজাখুঁজির এক পর্যায়ে নদীতে তাকে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত