করোনা সচেতনতায় এবার রাস্তায় নামলেন নওগাঁর ডিসি-এসপি

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ০৬:০৫ পিএম

কয়েক দিন ধরেই চলছে শহরব্যাপি মাইকিং। করোনাভাইরাসে কেউ যাতে আতঙ্কিত না হয় সে ব্যাপারে জেলা প্রশাসন নিয়েছে নানা উদ্যোগ।

জনসাধারণকে সচেতন করতে এবার রাস্তায় নেমে সামাজিক দূরত্ব কার্যক্রম অবলোকন ও প্রচারণা করছেন নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশীদ ও পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া।

বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে মহাদেবপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায়  করোনাভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন লে. কর্নেল গোলাম মাবুদ হাসান, পিএসসি ( সিইও, ১০ বি আই আর), মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিক চৌধুরী, অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল।

জেলা প্রশাসক হারুন অর রশীদ বলেন, করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে প্রত্যেককে সচেতন হতে হবে। সাবান দিয়ে হাত পরিষ্কার রাখতে হবে।  জনসমাগম এড়িয়ে চলতে হবে।  মাস্ক ব্যবহার করতে হবে।  খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার কথাও বলেন জেলা প্রশাসক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত