রাজশাহীতে আরও তিনজনের করোনা পরীক্ষা

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ০৯:০১ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে দ্বিতীয় দিনে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ভাইরোলজি বিভাগের ল্যাবে আরও তিনজনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে দুটি রাজশাহীর ও একটি বগুড়ার মৃত এক কিশোরের। রামেকের অধ্যক্ষ ডা. নওশাদ আলী এ তথ্য জানিয়েছেন।

অধ্যক্ষ ডা. নওশাদ আলী বলেন, গত বুধবার সন্দেহভাজন পাঁচজনের নমুনা নিয়ে এই ল্যাবের কার্যক্রম শুরু হয়। সেগুলোর পরীক্ষা-নিরীক্ষা শেষে এখন চ‚ড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ চলছে। প্রতিবেদন ঢাকায় পাঠানো হবে। সেখান থেকে তা প্রকাশ করা হবে।

তিনি বলেন, এ ধরনের ভাইরাস নিয়ে কাজ করার অভিজ্ঞতা আমাদের টিমের কারোরই ছিল না। তবে ৩০ জনের এই টিমকে অনলাইনে ঢাকার অভিজ্ঞ চিকিৎসক ও টেকনিশিয়ানরা প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করেছেন। ঢাকা থেকে টেকনিশিয়ানদের দুটি দল পাঁচ দিন কাজ করে ল্যাবটি প্রস্তুত করেছে। আরপি পিসিআর মেশিন স্থাপন কাজ শেষ হয়েছে মঙ্গলবার। বুধবার থেকেই এখানে পরীক্ষা শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত