কেরানীগঞ্জ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১১:৪৬ পিএম

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. আলমগীর হোসেন (৩৯) নামে এক মাছব্যবসায়ী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে জিনজিরা বটতলা মসজিদ ঘাটে ঘটনাটি ঘটে।

আহত আলমগীর জানান, সকাল ৬টার দিকে তার বাসা আমবাগিচা থেকে সোয়ারীঘাট পাইকারি মাছের আড়তে মাছ কেনার উদ্দেশ্য যাচ্ছিলেন। জিনজিরা বটতলা মসজিদঘাটে পৌঁছলে দুজন সশস্ত্র যুবক তার রিকশা আটকায়। তারা তাকে রিকশা থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং হাত, ঘাড়, পেট, পিঠ ও মাথায় ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ২০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আলমগীর বলেন, এরপর আমি কেরানীগঞ্জ মডেল থানায় গিয়ে ঘটনাটি পুলিশকে জানাই। থানার পুলিশ আমাকে সহযোগিতা না করে ভালোভাবে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুুয়ে হাসপাতালে চিকিৎসার জন্য যেতে বলে।

কেরানীগঞ্জ মডেল থানার ডিউটি অফিসার এসআই হুমায়ন কবির বলেন, ভোরবেলা লোকটি থানায় অভিযোগ করতে এলে থানা থেকে তাকে আগে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে থানায় আসতে বলা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত