খালিয়াজুরীতে কর্মকর্তার অভাবে ত্রাণ বিতরণ বন্ধ

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১১:৪৭ পিএম

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার অধিকাংশ সরকারি কর্মকর্তা কর্মস্থলে না থাকায় চলতি করোনাভাইরাস আপদকালীন সময়ে সরকারি ত্রাণ বিতরণে চরম বিঘœ ঘটছে বলে উপজেলা প্রশাসনের কাছ থেকে জানা যায়। এ বিষয়টি নিশ্চিতও করেছেন ইউএনও এএইচএম আরিফুল ইসলাম।

গতকাল বৃহস্পতিবার বিকেলে খালিয়াজুরী উপজেলা ত্রাণ কর্মকর্তা (পিআইও) রাজিব আহমেদ জানান,  এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, থানা, হাসপাতাল আর ব্যাংক ছাড়া প্রায় সবকটি সরকারি অফিস তালাবদ্ধ করে কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থল ত্যাগ করায় এসব ত্রাণ বিতরণে তদারকি কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত করতে হিমশিমসহ ত্রাণ বিতরণে কিছুটা বিলম্ব হওয়ার বিঘ্নতাও ঘটেছে।

তিনি আরও জানান, কর্মকর্তা সংকটের কারণে খালিয়াজুরী সদর ইউনিয়নের ত্রাণ বিতরণ করতে হয়েছে ইউএনওর নিজের তদারকিতেই। খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম আরিফুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত