নিষেধাজ্ঞা না মানায় জরিমানা

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১১:৫৯ পিএম

করোনাভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকারি আদেশ অমান্য করার অপরাধে গতকাল শুক্রবার বিভিন্ন স্থানে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিনিধিদের পাঠানো খবর :

মানিকগঞ্জ : সাটুরিয়ায় হাট বসানো এবং ওষুধের দোকানে মানুষ জড়ো করায় দুজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে ইউএনও আশরাফুল আলম পৃথক দুটি অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

পঞ্চগড় : বোদাার নগরকুমারী হাটে ৭ ব্যক্তিকে এবং তেঁতুলিয়ার সিপাইপাড়া ও কালান্দিগঞ্জে ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

ভৈরব (কিশোরগঞ্জ) : ইউএনও লুবনা ফারজানা সামাজিক বিচ্ছিন্নতা না মানায় ১৪ ব্যক্তিকে আটক করে জরিমানা বাবদ আদায় করেন ১৯ হাজার টাকা।

হাকিমপুর (দিনাজপুর) : হিলিতে অযথা বাইরে ঘোরাফেরা করায় ৭ জনকে ৫৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

কমলগঞ্জ (মৌলভীবাজার) : বিধি না মেনে চলায় ৯ মোটরসাইকেল আরোহীর বিরুদ্ধে ৯টি মামলা করা হয়।

লোহাগাড়া (চট্টগ্রাম) : বটতলী স্টেশনে দোকান খোলা রাখায় তিন দোকানকে ভ্রাম্যমাণ আদালতে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত