ভালুকায় খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১১:৫৯ পিএম

সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে ময়মনসিংহের ভালুকায় কর্মহীন ও দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার জেলা আওয়ামী লীগের শিল্পবিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম রফিক নিজস্ব তহবিল থেকে শুক্রবার ৬নং ভালুকা, ৮নং ডাকাতিয়া, ৯নং কাচিনা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ভালুকা ইউপি চেয়ারম্যান সিহাব আমিন খান, ডাকাতিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কাচিনা ইউপি চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটনসহ ইউপি সদস্যরা। হাজী রফিকুল ইসলাম রফিক বলেন, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত