মাদারীপুরে জমি ইজারা না পেয়ে হামলা

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ০১:৩৭ এএম

মাদারীপুরে ব্যক্তিমালিকানার জমি ইজারা না দেওয়ায় হামলার অভিযোগ উঠেছে। জমি দখলে বাধা দিতে গেলে ভাইস চেয়ারম্যানের লোকজনের হামলায় নারীসহ আহত হন ৮ কৃষক। এ সময় ভুক্তভোগীদের ১০টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়।

গত শুক্রবার রাত ১১টা ও গতকাল শনিবার সকালে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের ভাটবালী গ্রামে সংঘর্ষে আহতরা কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভুক্তভোগী কৃষক, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভাটবালী এলাকার আবদুল হাই আকন ও আয়নাল আকনসহ বেশ কয়েকজন কৃষকের জমিতে প্রভাব খাটিয়ে মাছ চাষ করার জন্য একটি ঘের তৈরি করে কালকিনি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা আক্তার বীথির ভাশুর মোক্তার মোল্লা। এতে বাধা দেন স্থানীয় কৃষক আয়নাল আকন। এ নিয়ে এলাকায় কয়েক দফা সালিশও হয়। পরে মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা আক্তার তার ভাশুর মোক্তার মোল্লার মাছ চাষের জন্য ওই জমি ইজারা চান। এতে অস্বীকৃতি জানায় আয়নাল আকনসহ অন্য কৃষকরা। এর জেরে ধরে মোক্তার মোল্লা লোকজন নিয়ে আয়নাল আকনের লোকজনের ওপর হামলা চালায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত